Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এ্যানি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ফাইল ছবি

ঢাকা: বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।

এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০০১ ও ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর