Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াদিল্লি প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ফয়সাল মাহমুদ।

ঢাকা: মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরিয়ে দিয়েছে সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে।

তবে কী কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে, সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে।

অন্তর্বর্তী সরকার সেসময় আরও বেশ কিছু দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে।

বিজ্ঞাপন

এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর