Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭

শিক্ষা মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: ১১ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পূজার ছুটি মিলে ফেব্রুয়ারি মাসের ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব শ্রেণি কার্যক্রম।

ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে।

এ ছাড়া, রোববার (১৫ ফেব্রুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ছুটির মূল লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা অনুযায়ী ছুটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ বছরের প্রথম বড় ছুটি আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর