Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে আবারও বাড়তে পারে শীতের তীব্রতা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও ফের এক দফা শীতের দাপট বয়ে যেতে পারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকেই দেশের বড় অংশে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমার আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ রাত থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জে শীতের প্রকোপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও খুলনা এবং মধ্যাঞ্চলের ফরিদপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জেও রাতের তাপমাত্রা কমতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও খাগড়াছড়িতেও শীতের তীব্রতা বাড়ার আভাস দেওয়া হয়েছে।

বিডব্লিউওটি জানায়, এসব এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। আবহাওয়া পরিস্থিতি আরও অনুকূলে থাকলে দু-একটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে রাতের শীত বাড়লেও দিনের চিত্র ভিন্ন হতে পারে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকায় দিনের বেলায় সূর্যের প্রখরতা পাওয়া যাবে। ফলে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে নদী অববাহিকা ও কিছু এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর