Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শেরপুর-৩ আসনের ভোট স্থগিত, তফসিল শিগগিরই’

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আলোচনার মাধ্যমে নতুন তফসিল শিগগিরই ঘোষণা করবে কমিশন।

‎‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

‎‎নির্বাচন কমিশনার বলেন, ‘১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণের কোনো সুযোগ নেই। পুনরায় তফসিল ঘোষণা করতে কমপক্ষে ১৫ দিন সময় প্রয়োজন। আপিল ও স্ক্রুটিনির বিষয় রয়েছে। তাই এই মুহূর্তে নির্বাচনের সঠিক তারিখ বলা সম্ভব নয়।’

‎‎আরপিও অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণা করা হলে আগের বৈধ প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হবে না। তবে সংশ্লিষ্ট দল (এক্ষেত্রে জামায়াত) নতুন করে প্রার্থী মনোনীত করতে পারবে এবং অন্য কোনো নতুন প্রার্থী চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট হবে।

বিজ্ঞাপন

‎‎উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নুরুজ্জামান বাদলসহ মোট পাঁচজন প্রার্থী শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর