Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ০৯:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৩:০১

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: সারা দেশের আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুলেটিনে আরও জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ওই সময়ও দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর