Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের শেষ দিন আজ, সংখ্যা ছাড়াল ১৪ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১০:২৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৬

ঢাকা: পোস্টাল ভোট বিডি অ্যাপে সোমবার (৫ জানুয়ারি) শেষ হচ্ছে নিবন্ধনের সময়। এরই মধ্যে প্রবাসী নিবন্ধনের সংখ্যা ‎১৪ লাখ ছাড়িয়েছে।

‎বর্তমানে এ অ্যাপে নিবন্ধিত ভোটারের মধ্যে ১১ লাখ ৮৮ হাজার ৬৭৬ জন পুরুষ এবং ২ লাখ ১১ হাজার ৩৭৮ জন নারী। ১৪ লাখের মধ্যে ৬ লাখ ৫২ হাজার ১৭০ জন বাংলাদেশ থেকে এবং বাকি নিবন্ধন অন্যান্য দেশ থেকে হয়েছে।

‎সোমবার সকাল সাড়ে ৮টার পর ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

‎প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

‎যে-সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

‎ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঘুমেও মিলবে অফুরন্ত পুণ্য
২২ আগস্ট ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর