Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাউশির ডিজিকে ওএসডি করা হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:৫৩

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাউশিতেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

জানা গেছে, কয়েকদিন আগেই অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর তিনি নিজ থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। গত ৭ অক্টোবর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন করেছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানান, মঙ্গলবার সারাদেশে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির ঘটনা ইতিবাচকভাবে নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। মাউশির ডিজি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর