Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচালক হোসেন হত্যা / শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৪:০৪ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৪:১৮

শেখ হাসিনা। ছবি: বিবিসি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ চার্জ গঠনের শুনানি পেছানোর আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলায় আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীর নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন এবং শাহজাহান খান বর্তমানে কারাগারে রয়েছেন।

সারাবাংলা/টিএম/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর