Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক মন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১৫:১৩

সাবেক মন্ত্রী নূরুল মজিদ।

ঢাকা: সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক এ. কে. এম. মর্তুজা আলী সাগর আদালতে এ আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, ‘নাদিরা মাহমুদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অসাধু উপায়ে আর্থিক সুবিধা নিয়ে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নাদিরা মাহমুদের নামে দাখিল করা শুরু থেকে ২০২৪-২৫ কর বর্ষ পর্যন্ত সব আয়কর নথি, মূল কাগজপত্র ও সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহের প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করে দুদক।

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর