Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে পৃথক কামরা রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১২ মে ২০২৬ ১৭:৫৮

বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে আলাদা একটি কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহার সময় নারীদের জন্য প্রতিটি ট্রেনে পৃথক কামরা সংরক্ষণ করতে হবে।

এর আগে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন হাইকোর্টে রিট আবেদন করেন।

শুনানি শেষে আইনজীবী আকমল হোসেন বলেন, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইনেই নারীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে। তবে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর করা হয় না। তিনি বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে নারী যাত্রীদের ট্রেনে ওঠা ও নিজেদের আসনে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে একা ভ্রমণকারী নারীরা নানা ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নারীদের জন্য আলাদা কামরা চালু করা হলে তারা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি দীর্ঘ ভ্রমণে ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রেও সুবিধা হবে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর