Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে এনসিপির মনিরা শারমিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৬:৩৩

এনসিপি নেত্রী মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এদিন দুপুরে রিট দায়েরের জন্য আদালতে উপস্থিত হন মনিরা শারমিন।

এর আগে, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। পরে ২৬ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। তবে ২৭ এপ্রিল শুনানি শেষে কমিশন সেই আপিল খারিজ করে দেয়।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছাড়েন। ফলে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি। অতিক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার মাস। এই প্রেক্ষিতে তার প্রার্থিতা বাতিল বহাল থাকে।

এ অবস্থায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর