Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুনের আরও ৪ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেট
৬ এপ্রিল ২০২৬ ১৪:২৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৬:২৮

সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ।

ঢাকা: ঢাকার একটি হত্যা মামলায় শেখ মামুন খালেদের বিরুদ্ধে আবারও রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) মামুন খালেদকে আরও চার দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন আদালতে জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী শাহীন মোর্শেদ।

এর আগে গত ৩১ মার্চ রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় এর আগেও তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে জানান, পূর্ববর্তী রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনে আরও সময় প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আসামি জিজ্ঞাসাবাদের সময় আংশিক তথ্য দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থেও নতুন করে রিমান্ড প্রয়োজন।

এ বিষয়ে আদালত শুনানি শেষে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর