Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীনের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৪:২৮

অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে, ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন এবং সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না। তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

শাহীনের পদত্যাগের বিষয়টি আইন-আদালত মহলে উল্লেখযোগ্য আলোচনার বিষয় হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন