Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজাপ্রাপ্ত বা পলাতক আসামির পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগের সুযোগ নেই

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ১৪:০৫

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত বা পলাতক আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির পক্ষে বিদেশ থেকে ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। এ ধরনের উদ্যোগকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, ট্রাইব্যুনালকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে এমন চিঠি পাঠানো হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিদেশভিত্তিক একটি ল ফার্মের চিঠি পাঠানোর গুঞ্জন প্রসঙ্গে তিনি জানান, প্রসিকিউশন এ ধরনের কোনো চিঠি পায়নি এবং আইনেও এর কোনো ভিত্তি নেই। এ ধরনের পদক্ষেপ আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার পক্ষ থেকে যুক্তরাজ্যভিত্তিক একটি ল ফার্ম বার্তা পাঠিয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, জুলাই-আগস্টের সহিংসতার একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

এছাড়া, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছেন তার আইনজীবী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর