Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের হাইকোর্টে জামিন আবেদন

স্টাফ করেসপন্ডেট
৩১ মার্চ ২০২৬ ০৯:৫৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১২:৪৮

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।

ঢাকা: হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ে তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দাখিল করা হয় বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্রে জানা গেছে। তবে কোন কোন মামলায় তিনি জামিন চেয়েছেন, তা স্পষ্ট করা হয়নি। এদিনই বিষয়টি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতির অভিযোগে এএম আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল এ মামলা করেন।

বিজ্ঞাপন

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানাকে নির্দেশ দেন। তবে তার বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর