Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও মামুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১২:২০ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৪:৩০

শেখ মামুন খালেদ মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হচ্ছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে।

রোববার (২৯ মার্চ) তাদের গ্রেফতার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে একই দিন দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগে শেখ মামুন খালেদ এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এ আবেদন করা হয়েছে। ইতোমধ্যে ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একইভাবে পৃথক একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর