Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই হত্যাকাণ্ড মামলা
হানিফের বিরুদ্ধে ১৮ সাক্ষীর জবানবন্দি শেষ, পরবর্তী সাক্ষ্য ৫ এপ্রিল

স্টাফ করেসপন্ডেট
১৫ মার্চ ২০২৬ ১৮:২৪

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই দিন নির্ধারণ করা হয়।

মামলার ৪ আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

বিজ্ঞাপন

এই মামলায় মোট ৩৮ জন সাক্ষী রয়েছেন। তাদের মধ্যে শহিদ পরিবারের ৮ জন, প্রত্যক্ষদর্শী ৮ জন, আহত ৮ জন, আন্দোলনে অংশগ্রহণকারী ৬ জন, পুলিশ সদস্য ১ জন, সাংবাদিক ১ জন, জব্দতালিকার সাক্ষী ২ জন, বিশেষজ্ঞ ২ জন, বিশেষ তদন্ত কর্মকর্তা ১ জন এবং মূল তদন্ত কর্মকর্তা ১ জন রয়েছেন।

এর আগে গত বছরের ২ নভেম্বর হানিফসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ৬ অক্টোবর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

মামলায় তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, ষড়যন্ত্রে অংশ নেওয়া এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর