Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ০০:১৫

সাইবার নিরাপত্তা আইন। ফাইল ছবি

চট্টগ্রাম: ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী।

তিনি ফটিকছড়ির নানুপুর এলাকার শাহ সিদ্দিক বাড়ির আবদুর রহিমের ছেলে। মামলায় মোট সাতজন সাংবাদিককে আসামি করা হয়।

তারা হলেন- দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাসির উদ্দিন হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ এবং চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ২৬(১) ও ২৬(২) সংশোধিত ধারায় সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত উসকানির অভিযোগ আনা হয়েছে।

এদিকে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সংগঠনের নেতারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর