Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বনভূমি দখলমুক্ত, বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৯:৩৬

জব্দ হওয়া বালু উত্তোলনের সরঞ্জাম।

কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় জবরদখলে থাকা প্রায় এক একর বনভূমি দখলমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। এ সময় ওই বনভূমিতে নির্মাণাধীন দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিটে এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ জানায়, প্রভাবশালী একটি চক্র বন আইন অমান্য করে সরকারি বনভূমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে বনবিভাগ অভিযান চালিয়ে দখলমুক্ত করে নির্মাণাধীন দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড় বলেন, ‘সরকারি বনভূমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। বন রক্ষায় নিয়মিত অভিযান চলবে।’

বিজ্ঞাপন

অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলামসহ বনবিভাগের বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিনে ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বনবিভাগ জানিয়েছে, পরিবেশ ও বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর