Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেট
৫ মার্চ ২০২৬ ১৯:১৭

সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতিকে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।

মামলার তথ্যানুযায়ী, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর