Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সীমান্তে কোটি টাকার মালামাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৪:৫৫

বিজিবির অভিযানে জব্দ হওয়া মালামাল।

কুমিল্লা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে।

সোমবার (২ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি আওতাধীন লক্ষীপুর পোস্ট এলাকায় টহলকালে বিজিবির একটি দল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ‘মোবাইলফোনের ডিসপ্লে’ ও ‘কিং কোবরা আতশবাজি’ উদ্ধার করে।

জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর