Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেকুয়ায় ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৯:১২ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৯:১৩

অভিযানে আটক হওয়া অভিযুক্তরা।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯৭টি ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পেকুয়া আর্মি ক্যাম্পের (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও তার ছেলে আব্দুর রহিম (২৮)।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা এনে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করার অংশ হিসেবে তথ্য সংগ্রহের কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় একটি মাদক কারবারি চক্রের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর