Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিট আবেদনে গণভোট আয়োজন ও ফল ঘোষণার প্রক্রিয়াকে আইনবহির্ভূত ও অসাংবিধানিক দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। এ গণভোটে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

বিস্তারিত ফলাফলে জানানো হয়, গণভোটে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অপরদিকে, বিপক্ষে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো