Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৯:০০

আইআরজিসি প্রধান ব্রি. জে. আহমদ ভাহিদি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।

শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিগেডিয়ার-জেনারেল আহমদ ভাহিদি বলেছেন, এই ঘটনা (খামেনি হত্যা) কখনো ‘ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না’।

তিনি ন্যায়ের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বানও জানান।

এক বিবৃতিতে ভাহিদি বলেন, ‘আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সকল শত্রুকে অবশ্যই জানা উচিত যে, এই ঐশ্বরিক নেতাকে (খামেনি) কাপুরুষোচিতভাবে হত্যার মাধ্যমে তারা প্রতিরোধের পতাকা আর কখনো মাটিতে নামাতে পারবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শহিদদের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।’

মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর চার মাস পর বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে তাকে দাফন করার পর এই মন্তব্য করলেন ভাহিদি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর