Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান থেকে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা: আইডিএফ

আর্ন্তজাতিক ডেস্ক
৮ জুন ২০২৬ ১১:০১ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৪:৪০

একটি ইরানি ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ পরীক্ষা করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এপি

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া নতুন এক দফা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

সোমবার (৮ জুন) সিএনএন এর খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।

সোমবার এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে পালটাপালটি হামলার পর এই ঘটনাটি ঘটল।

জেরুজালেম থেকে সিএনএন-এর ওরেন লিবারম্যান জানিয়েছেন, তিনি শহরের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শব্দ শুনতে পেয়েছেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, তারা অধিকৃত পশ্চিম তীরের একটি স্থানের দিকে যাচ্ছে।

বিজ্ঞাপন

মাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র বলেছেন, ‘জুডিয়া ও সামারিয়া অঞ্চলের একটি ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য ইএমটি এবং প্যারামেডিকদের পাঠানো হয়েছে। সুরক্ষিত এলাকায় যাওয়ার পথে আহত হওয়া বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়ার জন্য অতিরিক্ত এমডিএ দল পাঠানো হয়েছে।’

মুখপাত্রটি আরও বলেন, ‘এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

সারাবাংলা/এএ