Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে খুন করিয়েছিল সবটা জানি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
২ জুন ২০২৬ ২১:৩৭ | আপডেট: ২ জুন ২০২৬ ২১:৪৬

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বাংলাদেশে সংঘটিত বড় একটি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২ জুন) কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি বড় খুন হয়েছিল, এতে ব্যাপক আন্দোলন হয়, ওই খুন-কাকে দিয়ে করিয়েছিল এবং কার কার নাম উঠে এসেছিল— সবটা আমি জানি।’

কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে জড়িতদের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্দেশে এ বিস্ফোরক দাবি করেন তিনি।

মমতা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাই তা হলো- ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব।’

বিজ্ঞাপন

মমতার দাবি, ওই খুনিকে ধরার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।

কর্মসূচিতে অমিত শাহকে প্রশ্ন ছুড়ে মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার। তথ্য ভান্ডার।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এতদিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর