Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনেসিয়া-তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬ ১৭:৩২ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৫২

মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনেসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনেসিয়া।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।

এদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। আইএসির হিসাব অনুযায়ী, ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে সৌদি আরব ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশেও আজ রোববার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। এসব দেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর