Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬ ১৯:০৮ | আপডেট: ১৬ মে ২০২৬ ২১:২৪

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৬ মে) সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের বের করে আনেন, অন্যদিকে দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

বিজ্ঞাপন

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্ভাব্য আরও হতাহত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর