Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা সম্ভব নয়: গালিবাফ

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১১:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রয়টার্স

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না ইরান বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানিয়েছেন ইরানের এই প্রধান আলোচক।

পোস্টে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপান্তর করতে চাইছেন। কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না।

পাকিস্তান যখন দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এ কড়া বার্তা এল।

বিজ্ঞাপন

এর আগে, পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় না বসলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) আলোচনায় বসতে যাচ্ছে। আর যদি তা না করে, তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি।’

ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘আশা করছি, তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে।’ তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমাদের এটি করতেই হতো। আমরা একটি বড় কাজ সফলভাবে শেষ করেছি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে মিটে যাবে এবং সবাই খুশি হবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর