Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬ ২২:২৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১০:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে।

শনিবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করতে দেবে না।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  বিশ্বব্যাপী নৌপরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন করা হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার প্রেক্ষিতে প্রণালীটি বন্ধ করে দেয় ইরান, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়।

পরবর্তীতে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হলে দীর্ঘ প্রায় ছয় সপ্তাহ পর ১৭ এপ্রিল শুক্রবার প্রণালিটি খুলে দেওয়া হয়। সেদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত থাকবে। তবে নতুন করে যুক্তরাষ্ট্রের অবরোধ ইস্যুকে কেন্দ্র করে আবারও প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর