Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক চাপ দিতে ইউরোপের প্রতি আহ্বান পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬ ১৭:২৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২২:২০

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগে ইউরোপ গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘কূটনীতি হচ্ছে বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম পথ। কাজেই ইউরোপ চাইলে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলতে কূটনৈতিক চাপ দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘হুমকি, চাপ এবং সামরিক পদক্ষেপ কেবল যুক্তরাষ্ট্রের নিজেদের সৃষ্টি করা সমস্যাগুলোকেই আরও বাড়িয়ে তুলবে।’

বিজ্ঞাপন

এ ছাড়া যুদ্ধবিরতির বিষয়ে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব ও অতিরিক্ত কঠোর অবস্থানের কারণেই গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় কোনো স্থায়ী চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর