Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ রাতেই একটি গোটা সভ্যতার পতন হবে: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৯:১৪

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের প্রতি আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ রাতেই একটি আস্ত সভ্যতার পতন হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুখে তিনি এই হুমকি দিলেন

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তা-ই হতে যাচ্ছে। তবে এখন যেহেতু আমরা ‘সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তন’ দেখতে পাচ্ছি যেখানে ভিন্নতর, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থী চিন্তার জয় হবে। তাই হয়তো দারুণ ও বৈপ্লবিক কিছু ঘটতে পারে।

বিজ্ঞাপন

পোস্টের শেষে ট্রাম্প আরও লেখেন, কে জানে? আজ রাতেই আমরা তা জানতে পারব। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবশেষে অবসান হবে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর