Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানে ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬ ২২:১১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ০০:৩০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ফের ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে দেশটিতে ‘নরক নেমে আসবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘মনে আছে, যখন আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম, চুক্তি করো অথবা হরমুজ প্রণালি খুলে দাও? সময় ফুরিয়ে আসছে, এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

ট্রাম্প আরও লেখেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের হাতে যে সময় দেওয়া হয়েছে, তা সোমবার শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা তা না করলে “নরক নেমে আসবে”।

বিজ্ঞাপন

এদিকে, গত কয়েক দিনে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এক পাইলটকে খুঁজতে যুক্তরাষ্ট্র এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধান কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে, কারণ দেখা যাচ্ছে অনুসন্ধান ও উদ্ধার কাজে নিয়োজিত দুটি হেলিকপ্টারও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হয়েছে। তবে ওই হেলিকপ্টারগুলোর ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে।

এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য নানা প্রভাব ফেলছে। কারণ আর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে ইরান এখনও সীমিত ও অনেক কম শক্তি নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা করার সক্ষমতা ধরে রেখেছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর