Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৬:৫৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৯:১৩

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন পল কাপুর। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্সে একটি পোস্ট দেওয়া হয়। যেখানে পল কাপুরের বক্তব্য রয়েছে।

পল কাপুর বলেন, বাংলাদেশ দূতাবাসে আয়োজিত দেশটির জাতীয় দিবসের সংবর্ধনায় অংশ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বক্তব্য রেখেছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।

তিনি বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে। বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব ও সমুদ্র এলাকা সুরক্ষার পাশাপাশি কৌশলগত জটিল পরিবেশের প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যে দেশ দুইটি একসঙ্গে কাজ করতে পারে উল্লেখ করে পল কাপুর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর