Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা / পারস্য উপসাগরে ‘শত্রুপক্ষের’ যুদ্ধবিমান ভূপাতিত করল আইআরজিসি

আর্ন্তজাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১১:০২

ইরানের হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় আগুন। ছবি: এএফপি

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শুক্রবার (৩ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলা প্রতিহত করতে এবং ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

অন্যদিকে, পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে ‘শত্রুপক্ষের’ একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিমানটি ঠিক কোন দেশের, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটি হেনগাম ও কেশম দ্বীপের মধ্যবর্তী উপসাগরে গিয়ে পড়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর