Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আর্ন্তজাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১৫:৩৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:৪৩

ছবি: সংগৃহীত।

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

বৃহষ্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করেছে।

সতর্কবার্তায় দাবি করা হয়েছে, ইরাকের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও এসব হামলা হয়েছে।

ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দূতাবাস মার্কিনদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্যও অনুরোধ করছে।

বিজ্ঞাপন

দূতাবাস জানিয়েছে, ইরাক বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর