Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেফতার ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ১০:৩৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:০২

ছবি: এক্স

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদানের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।

তবে এই ব্যক্তিদের ঠিক কবে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর