Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরান সমঝোতা করতে মরিয়া: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ০৮:৩৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায়।

সোমবার (১৬ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরান মরিয়া সমঝোতা করতে চায়, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি কোনো এক সময়ে তারা সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।’

ইরানের পক্ষ থেকে ক্রমাগত পালটা হামলার হুমকির মধ্যে ট্রাম্প আরও বলেন, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।

বিজ্ঞাপন

ইরান জোর দিয়ে বলছে , হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর