Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে হামলায় ৬৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৬ ১৬:২৭ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৭:৪৫

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট।

শনিবার (৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে- ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় এবং ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর