যুদ্ধের সপ্তম দিনে কুয়েত উপকূলে একটি ‘মার্কিন মালিকানাধীন’ তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
শুক্রবার (৬ মার্চ) ইরানের রাষ্ট্রীয় রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল-জাজিরা।
প্রতিবেদনে ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে জানানো হয়, কুয়েত উপকূলের অদূরে জাহাজটিতে সফলভাবে আঘাত হানা হয়েছে এবং বর্তমানে সেটিতে আগুন জ্বলছে। যুদ্ধের এই উত্তাল সময়ে খাতাম আল-আম্বিয়া সদর দফতরই ইরানের সামরিক বাহিনীর সমস্ত অভিযান পরিচালনা করছে।
এদিকে গত কয়েকদিন ধরেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে আসছিল দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।