Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের হামলা

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১১:৫৭ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১৫:১৯

মানামায় ইরানের হামলায় একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : এএফপি

বাহরাইনের রাজধানী মানামার একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ওই বাণিজ্যিক ভবনে ইসরায়েলি দূতাবাস অবস্থিত।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্সটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর