Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:০৫

ইরান উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ছবি: রয়টার্স

কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি অবস্থিত।

বুধবার (৪ মার্চ) বৃটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার।

বিজ্ঞাপন

ধনী হতে চান?
৪ মার্চ ২০২৬ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর