Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৪:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত’ মানের যেসব সামরিক রসদ মজুত আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।

মঙ্গলবার (৩ মার্চ) বৃটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন দাবি করেছেন।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের কাছে অস্ত্রের প্রায় অসীম মজুত আছে। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে।’

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মাঝরাতে (গ্রিনিচ মান সময় ভোর ৫টায়) ট্রাম্প পোস্টটি দিয়েছেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে ট্রাম্প অভিযোগ করেছেন, তার পূর্বসূরী জো বাইডেন ইউক্রেনকে অনেক বেশি পরিমাণে অত্যাধুনিক মার্কিন অস্ত্র সরবরাহ করে ফেলেছেন।

সাবেক প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর