Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৪:০৩

বাহরাইনের মানামাতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উড়ছে [রয়টার্স]

বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে ইরান।

আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, তারা মঙ্গলবার (৩ মার্চ) সকালে মার্কিন বিমানঘাঁটিটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও বলেছে, তারা হামলা চালাতে ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় ওই মার্কিন বিমানঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র ও সদর দফতর ভবন ধ্বংস হয়েছে।

হামলার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে যায় বলেও উল্লেখ করেছে তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।