Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়াতুল্লাহ খামেনি বেঁচে আছেন, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২- এক অজ্ঞাত সূত্রের বরাতে দাবি করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‌‌‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।’

তবে তিনি স্বীকার করেছেন, হামলায় ইরানের দুইজন কমান্ডার নিহত হয়েছেন। তার ভাষ্য, ‘উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স-এর বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-এর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর