Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

আর্ন্তজাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এটি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতাগুলো আড়াল করার বা অন্য দেশে রফতানি করার একটি অপচেষ্টা মাত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

তিনি আরও লেখেন, ‘ভারত আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত এখন ‘খোলা যুদ্ধে’ রূপ নিয়েছে। দুই দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ অঞ্চলে ভয়াবহ সংঘাতের ফলে উভয় পক্ষই বিপুল প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতির দাবি করেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন পর্যন্ত পাকিস্তানি অভিযানে ২৭৪ জন তালিবান যোদ্ধা নিহত এবং ৪ শতাধিক আহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, আফগান ভূখণ্ডের অভ্যন্তরে পাকিস্তানের হামলায় ১১৫টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। আফগান বাহিনীর অন্তত ৮৩টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি দখল করে নেওয়া হয়েছে।

কাবুলসহ আফগানিস্তানের ২২টি সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী স্বীকার করেছে, এই লড়াইয়ে তাদের ১২ জন সৈন্য নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

যুদ্ধ ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, আফগানিস্তান পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘বড় ধরনের আক্রমণাত্মক অভিযান’ চালাচ্ছে। তালিবানদের দাবি অনুযায়ী, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত এবং ১৯টি চৌকি দখল করা হয়েছে।

তবে পাকিস্তানের বিমান হামলার পর সুর কিছুটা নরম করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। কান্দাহারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি এবং এখনো আমরা সেটাই চাই।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

খুলনায় রগ কেটে যুবদল নেতাকে হত্যা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬

আরো

সম্পর্কিত খবর