Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ২৩:০৩ | আপডেট: ৩ জুন ২০২৬ ১২:৩২

মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে। বিসিএসআইআরের গবেষণালব্ধ পণ্য ও কাজগুলোকে স্থানীয় তরুণ ব্যবসায়ীদের এনে দেখাতে হবে।

মঙ্গলবার (২ ‍জুন) ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, বিসিএসআইআর এর গবেষণায় উদ্ভাবিত রিসোর্স মার্কেটাইজ করতে হবে, বাজারজাত করতে হবে। আপনাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আমি ঘন ঘন আসব। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান। মন্ত্রী সকলকে লক্ষ্য স্থির করে কাজ করার আহ্বান জানান। তিনি আজকের কাজ আজকের মধ্যেই সম্পন্ন করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি’র বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর কার্যক্রম ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় সমূহ এবং এর আওতাধীন ইউনিটগুলোর কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে বিস্তারিত উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

এছাড়া, মতবিনিময় সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সদস্যরা, আওতাধীন ইনস্টিটিউটের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ফ্লোরে সংস্থাটির ১২ টি ইউনিটের উদ্ভাবিত পণ্য সমূহের নমুনা পরিদর্শন করেন এবং বিসিএসআইআর এর ভ্রাম্যমাণ ভ্যান পরিদর্শন করেন।

পরে মন্ত্রী বিসিএসআইআরের বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বিসিএসআইআরের বিজ্ঞানীদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া আইন ও বিধি মোতাবেক সমাধানের আশ্বাস দেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর