Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ৪০ হাজার টাকায় বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

সারাবাংলা ডেস্ক
২৪ মে ২০২৬ ২৩:০৫

বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঈদুল ফিতর আসতে আর বেশিদিন বাকি নেই। বাজারজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। অনেকে আবার বোনাস দিয়ে ঈদের অন্যান্য প্রস্তুতির সঙ্গে সঙ্গে বহুদিনের পুরনো ফোনটি বদলে নতুন ফোন কিনতে চাচ্ছেন, অথবা প্রিয়জনকে ফোন উপহার দেওয়ার কথাও ভাবছেন। কিন্তু মন মতো পছন্দ ও বাজেটের ফোন পাচ্ছেন না। তাই তো ফোন কিনতে গেলে আগে থেকে যাচাই করে নেওয়া চাই এর ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাজেট। বিশেষ করে এই ঈদে ৪০ হাজার টাকার বাজেটের মধ্যে সেরা প্রিমিয়াম স্মার্টফোন বেছে নিতে চাইলে এখনই দেখে নিতে পারেন বাজারের আকর্ষণীয় অপশনগুলো-

টেকনো ক্যামন ৫০

টেকনোর ক্যামন ৫০ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, যা দিয়ে কম আলোতেও দারুণ ছবি তোলা যায়। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফলে ফটোগ্রাফি ও সেলফি, দুই ক্ষেত্রেই পাওয়া যায় চমৎকার অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়াও টেকনো এআই ফিচার ও মিলিটারি-গ্রেড টেকসই ডিজাইন ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফোনটির ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরম্যান্সে এখন বাজারে এবং ব্যবহারকারীদের পছন্দের তালিকায় এগিয়ে আছে ক্যামন ৫০, তবে যাদের বাজেট আরেকটু বেশি এবং আরো উন্নত ক্যামেরা ও পারফরম্যান্স চান, তাদের জন্য রয়েছে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি। এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, ৩x টেলিফটো লেন্স, এআই ১০০x সুপারজুম এবং ৪ ন্যানোমিটারের ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

পোভা কার্ভ ২ ফাইভজি

টেকনো পোভা কার্ভ ২ ফাইভজির সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র ৭.৪২ মিলিমিটার স্লিম বডির মধ্যে থাকা শক্তিশালী ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে টানা তিনদিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে রয়েছে ৪৫ ওয়াট সুপার চার্জ ও বাইপাস চার্জ প্রযুক্তি। ফোনটিতে আছে প্রিমিয়াম কার্ভড ডিজাইন, ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস ব্রাইটনেস। পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ১.৫ মিটার ড্রপ রেজিস্ট্যান্স ফোনটিকে করেছে আরও টেকসই ও নির্ভরযোগ্য। পাশাপাশি রয়েছে পাওয়ারফুল ফাইভজি প্রসেসর।

টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি আপাতত বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে। বেস মডেলে রয়েছে ১২৮ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম, যার দাম ৩৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে প্রিমিয়াম ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম, এটির দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে একই মানের অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, যা এই ডিভাইসটির মূল আকর্ষণ। ডুয়াল স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস প্রযুক্তি এনে দেবে মনোমুগ্ধকর অডিও অভিজ্ঞতা। ফ্রিলিংক ২.০ দীর্ঘ দূরত্বেও নেটওয়ার্ক ছাড়া কানেক্টিভিটির সঙ্গে আপোস করে না এবং ফোনটিতে থাকা টাচ ট্রান্সফার ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরকে করে তোলে আরো সহজ ও সাবলীল।

অপো এ৬এস প্রো ফোরজি

অপো এ৬এস প্রো স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার করা যায়। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফলে দারুণ মানের ছবি ও সেলফি তোলা সম্ভব। পাশাপাশি রয়েছে হেলিও জি১০০ ফোরজি প্রসেসর। ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ভিভো ভি৬০ লাইট ফোরজি

ভিভো ভি৬০ লাইট স্মার্টফোনটির ক্যামেরার বিশেষত্ব হচ্ছে, অরা লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি সিস্টেম দিয়ে রাতের আলোতেও খুব সুন্দর পোর্ট্রেট ছবি তোলা সম্ভব। ফোনটিতে থাকা ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ থাকায় চার্জিং হয় খুবই দ্রুত।
ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো

ইনফিনিক্স জিটি ৩০ প্রো স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর ও ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দারুণ অভিজ্ঞতা দেয়। ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ব্যাটারির দিক দিয়ে অন্য মডেল গুলো থেকে কিছুটা পিছিয়ে থাকবে তবে রেগুলার ইউজে ১ দিন প্লাস ব্যবহার করা সম্ভব এই ফোন।
ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

রিয়েলমি ১৪ ফাইভজি

রিয়েলমি ১৪ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ২০২৬ সালের ম্যাসিভ ব্যাটারি ট্রেন্ডে এই ফোনটিও কিছুটা পিছিয়ে থাকবে। এছাড়া ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১২ জিবি র‍্যাম, ফলে ছবি তোলা ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যায় মসৃণ পারফরম্যান্স। ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

এই সবগুলো ফোনই বিভিন্ন চাহিদা অনুযায়ী, বিভিন্ন ফিচারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মধ্যে টেকনো বিশেষত স্টাইলিশ গ্যাজেটপ্রেমী তরুণদের চাহিদাকে গুরুত্ব দিয়ে স্মার্টফোন তৈরি করে থাকে। তাই এই ব্র্যান্ডটির স্মার্টফোনগুলোতে শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি, উন্নত এআই ফিচার এবং আকর্ষণীয় ডিসপ্লে প্রযুক্তি দেখা যায়। পাশাপাশি এতে থাকা এআই ফিচারগুলো ফোন ব্যবহারকে এতটাই মজাদার করে তোলে যে তরুণদের কাছে এর বিশেষ আবেদন তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই।

বর্তমানে বাজার মাতিয়ে বেড়ানো টেকনোর স্মার্টফোনগুলোর মধ্যে ক্যামন ৫০ ফোনটি সাশ্রয়ী বাজেটের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর ঈদ-উল-আযহা উপলক্ষে টেকনো নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন, যেখানে ক্যামন বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। ১ মে থেকে শুরু হওয়া এই অফার চলবে ঈদ পর্যন্ত, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।