Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৬:০২ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৭

হাম। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০৬ শিশু।

সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১১০৬ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৫৯ শিশু এবং সন্দেহজনক হামে ৯৪৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৮৬ হাজার ৬২ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৭৪১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৬৪৮ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর